শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের : তথ্য ও সম্প্রচারমন্ত্রী পোরশার পুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা।  পাটগ্রামে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান। চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ পরিবেশ রক্ষায় পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের বৃক্ষরোপণ মিরপুর-১১ নম্বরে  দুর্বৃত্তদের গুলিতে বিএনপি নেতা গুরুতর আহত পাটগ্রামে চিকিৎসা সেবায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দিন ফাউন্ডেশন পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের প্রধান সড়ক ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ব্যাটিং ধসের দিনে মিরাজের অপরাজিত সেঞ্চুরি
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

চন্দনাইশের হাশিমপুর ৪ নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মনজুর মোরশেদ

রিপোটারের নাম / ৩০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাশিমপুর ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক মো. মনজুর মোরশেদ। ৭ আগষ্ট (শুক্রবার) বিকালে মোজাহের পাড়া এলাকাস্থ মানবতার ফেরিওয়ালা সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ইউপি সদস্য পদপ্রার্থী মো. মনজুর মোরশেদ বলেন, আমি হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। হাশিমপুর ৪নং ওয়ার্ডে এ পর্যন্ত ৫’শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” তিনি আরো বলেন, প্রিয় হাশিমপুর ৪নং ওয়ার্ডের জনসাধারণ আমি আপনাদের নেতা হতে চাইনা, আপনাদের সেবক হতে চাই। আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের সেবক হয়ে পাশে থাকতে পারি সে কামনা। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আলমগীর ইসলাম বঈদী, হাশিমপুর ইউনিয়ন যুবসেনা নেতা মো. মিজানুর রহমান, মানবতার ফেরিওয়ালা সংগঠনের প্রতিষ্ঠাতা মো. মামুনুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই ক্যাটাগরির আরো সংবাদ