শিরোনাম
শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

পোরশায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১, ২০০ পিস ট্যাপন্টোডল মাদক ট্যাবলেট জব্দ। 

রিপোটারের নাম / ১৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি: মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের দিকনির্দেশনায় অদ্য ইং ১১/০৮/২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি ২০.১৫ ঘটিকার সময় পোরশা থানাধীন ০৫নং ঘাটনগর ইউপি নোচনাহার বাজারের পাশে জনৈক মোঃ ইউসুফ আলী শেখ এর বসত বাড়ির সামনে ইটের হেয়ারিং রাস্তার উপর হইতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানে পোরশা থানার অফিসার ও ফোর্সসহ মাদক বিক্রয় কালে ০১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত মাদক ব্যবসায়ী ১। মোঃ নুরুল ইসলাম (৫৩), পিতা- মৃত মুনতাজ আলী, মাতা- মৃত তোহমিনা বেগম, বর্তমান সাং-নোচনাহার, থানা-পোরশা, জেলা-নওগাঁ, স্থায়ী সাং-কামালপুর, ডাক-মির্জাপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এর দেহ তল্লাশি করিয়া তাহার পরিহিত কালো গেঞ্জির নিচে বুক বরাবর বিশেষ কায়দায় গেঞ্জির নিচে গার্ডার দিয়ে ঝুলিয়ে রাখা অবস্থায় সর্বমোট ২০০ (দুইশত) পিস ট্যাপন্টোডল ট্যাবলটে, যাহার ওজন ৫৪ গ্রাম, মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়।

আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিশেষ অভিযান চলমান আছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;