শিরোনাম
প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু।
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক

রিপোটারের নাম / ২৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা  , লালমনিরহাট জেলা প্রতিনিধি: মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে লালমনিরহাট ও নীলফামারী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ইয়াবা, ভারতীয় জিরা, আতশবাজি ও অটোভ্যানসহ তিন শীর্ষ চোরাকারবারীকে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ থানারহাট বিওপির একটি টহলদল নীলফামারীর ডিমলা উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৭৯০ থেকে আনুমানিক ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি সন্দেহজনক মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মো. সুমন আলী (৩৯) ও মো. শাহিন আলম (২৯) নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়।

তাদের তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোটরসাইকেল, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ড জব্দ করা হয়। যার মোট বাজারমূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর শ্রীরামপুর ও বড়খাতা বিওপির সদস্যরা লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধা সীমান্তে পৃথক অভিযান চালান। পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর মোল্লারটারী সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, আতশবাজি, সাবান, শ্যাম্পু ও শনপাপড়ি জব্দ করা হয়। একই দিনে হাতীবান্ধার দোলাপাড়া এলাকা থেকে ইয়াবা ও একটি অটোভ্যানসহ আরও এক চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়। এই দুই অভিযানে মোট ২ লাখ ৭১ হাজার ৬৯৬ টাকার মালামাল জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) ও তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক এবং যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ নির্মূলে বিজিবির গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;