শিরোনাম
প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু।
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার ।

রিপোটারের নাম / ৩১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

 

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:– মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম এর দিক নির্দেশনায় গত ইং ২৭/০৯/২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রী ২২.৩০ ঘটিকার সময় পোরশা থানা পুলিশ পোরশা থানাধীন ০১নং নিতপুর ইউপি এর কালাইবাড়ী গ্রামস্থ তহুরুল এর বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

 

অফিসার ইনচার্জ জনাব জিয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ইং ২৭/০৯/২৬ তারিখ রাত্রী ২২.৩০ ঘটিকায় পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ শাকিল (২০), পিতা-মোঃ মজিবুর রহমান ও ২। মোছাঃ বেবী খাতুন (৩৩), স্বামী-মোঃ তহুরুল ইসলাম, উভয় সাং-কালাইবাড়ী, থানা-পোরশা, জেলা-নওগাঁদ্বয়কে হাতেনাতে ধৃত করে এবং অপর ০১ জন সহযোগী আসামী কৌশলে পালিয়ে যায়।

 

পুলিশ তলাশি চালিয়ে আসামী তহুরুলের বসতবাড়ির শয়নঘরের খাটের নিচে মাটির গর্তে লুকানো অবস্থায় ৩৮৭ পাতা (৩৮৭×১০)=৩৮৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদক জব্দ করে মূল্য অনুমান ১১,৬১,০০০/-টাকা। একই সাথে তাদের নিকট থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ-৪,৯৯,৬০০/ -(চার লক্ষ নিরানব্বই হাজার ছয়শত) টাকা এবং আসামীদের ব্যবহৃত বিভিন্ন ব্রান্ডের মোট ৭ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক সাক্ষীগনের উপস্থিতিতে জব্দ করা হয়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

 

এ প্রসঙ্গে পুলিশ সুপার বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক সিন্ডিকেটের এই চক্রটি সরাসরি ভারত থেকে মাদক আমদানি করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে সাপ্লাই করে। নওগাঁ জেলা পুলিশ এই সিন্ডিকেটদের বিরুদ্ধে কত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;