শিরোনাম
পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।।
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময়

রিপোটারের নাম / ২১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

 

এইচটি বাংলা ডেস্ক : ঢাকায় নিযুক্ত রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা-এর সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা করেছে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশন।

 

২৭ সেপ্টেম্বর, রবিবার, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় রাশিয়ান দূতাবাসে এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।

 

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মোঃ আবুল হাশেম, প্রচার সম্পাদক মোঃ ফরিদ গাজী, সংগঠক মোঃ আরমান শুভ ও মেহেজাবীন ইভা।

 

সভায় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সামাজিক ও মানবিক উন্নয়ন, পারস্পরিক যোগাযোগ এবং ভবিষ্যতে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অভিজ্ঞতা ও মতবিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

 

এ সময় আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলী সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভাকে অবহিত করেন।

 

মতবিনিময়কালে দুই দেশের জনগণের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 

সভা শেষে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে রাশিয়ান দূতাবাসের প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভাকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;