শিরোনাম
চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক।  বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী মোট খেলাপি ঋণের ৯৪ শতাংশই মন্দ ঋণ ও আদায় অযোগ্য ঋণ । সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হেলিকপ্টার -২০২৬
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

চন্দনাইশে টেকনিক্যাল কলেজের জন্য ৫ কোটি টাকার জমির দলিল হস্তান্তর করলেন নজরুল ইসলাম চৌধুরী এম.পি

রিপোটারের নাম / ৬১৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

মুহাম্মদ আরফাত হোসেন: চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় টেকনিক্যাল কলেজ স্থাপনের জন্য ৫ কোটি টাকার জমির দলিল হস্তান্তর করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। ৩ আগস্ট বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের নিকট এই দলিল হস্তান্তর করেন নজরুল ইসলাম চৌধুরী এম.পি। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এম.পি, সচিব মো. আবদুর রউফ, মহাপরিচালক মো. নুরুজ্জামান। খুব শীঘ্রই চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পাশে মনোরম পরিবেশে মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী টেক্রটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হবে। এই টেকনিক্যাল কলেজটি স্থাপিত হলে চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রামের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরা স্বাম্বলম্বী হতে পারবে। নজরুল ইসলাম চৌধুরী  এম.পির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। তিনি তার ব্যক্তিগত অর্থে ৫ কোটি টাকা মূল্যের জমি ক্রয় করে টেকনিক্যাল কলেজের জন্য মন্ত্রণালয়ের সচিবের নিকট দলিল হস্তান্তর করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ