শিরোনাম
পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের কাউন্সিল অনুষ্ঠিত সার্ক এডুকেশন কনক্লেভ অ্যান্ড অ্যাওয়ার্ড-২০২৬ বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে ভারত যাচ্ছেন এসজেএফ সেক্রেটারি জেনারেল মোঃ আবদুর রহমান।।
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

রিপোটারের নাম / ১৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

 

মোঃ কামরুজ্জামান সরকার বাবু , (পোরশা) নওগা :  নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের আওতায় ১৫ জন শিক্ষার্থী নিয়ে গঠিত কিশোরী ফুটবল দলের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার সকালে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কিশোরী ফুটবল দলের সদস্যদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।

 

জানা গেছে, উপজেলার নোচনাহার গ্রামের মধুপুর, মাক্তাপুর ও পলাশচঙ্গো গ্রামের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে কিশোরী ফুটবল দলটি গঠিত হয়েছে। থ্রাইভিং প্রকল্পের অর্থায়নে এবং হেক্স ইপার-এর সহযোগিতায় তাদের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা।

 

আয়োজকরা জানান, কিশোরীদের খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ এবং নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;