বিশেষ প্রতিনিধি: “সুস্থ সাংস্কৃতির প্রচারই একমাত্র লক্ষ্য” এই স্লোগানকে সামনে রেখে সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশর সাড়া জাগানো সাংস্কৃতিক ফোরাম সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান-২০২৬ জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
১৫ নভেম্বর (রবিবার) বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী ওশান ভিউ হলে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফোরামের চেয়ারম্যান আশরাফুজ্জামান চিশতীর সভাপতিত্বে ফোরামের কো- চেয়ারম্যান শায়ের মাওলানা মুহাম্মদ ইনজেমামুল হক আকাশ ফারুকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি (মা.জি.আ), উদ্বোধক ছিলেন মো. ইফতেখার সাইমুন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও ফোরামের পৃষ্ঠপোষক এস.এম মিজান উল্লাহ সমরকন্দী, স্বাগত বক্তব্য রাখেন ফোরামের পৃষ্ঠপোষক সৈয়দ মো. আবরার উল্লাহ সাদমান সমরকন্দী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলা শাখার আহবায়ক মনজুর আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাদ্রাসা-এ- তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া আলিম কক্সবাজার’র উপাধ্যক্ষ সালাহ উদ্দিন মো. তারেক, আলহাজ্ব আবদুর রহমান মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি ফয়েজ উল্লাহ খতিবী, খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার সহ সুপার মুহাম্মদ মুক্তার হোসাইন শিবলী, চন্দনাইশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফোরামের উপদেষ্টা মো. আরফাত হোসেন।
প্রধান বক্তা ছিলেন চকরিয়া সিটি কলেজের অধ্যক্ষ সালাউদ্দিন খালেদ, বিশেষ বক্তা মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম রেজভী। অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ আহাসান উল্লাহ আঙ্গুর, মদিনা শরীফ প্রাবাসী মুহাম্মদ খলিল মিয়াজি, মদিনা শরীফ প্রবাসী জাহাঙ্গীর আলম, মুহাম্মদ আজিজ চৌধুরী, সমরকন্দি হজ্ব কাফেলা ট্রাভেল্স ট্যুরস কক্সবাজার অফিসের পরিচালক মুহাম্মদ জসিম উদ্দিন, মুহাম্মদ কাইসার হামিদ কুতুবী, মুহাম্মদ ইমাম হোসাইন, মুহাম্মদ জামাল পাশা, মুহাম্মদ আবুল কালাম, মুহাম্মদ শাকের উল্লাহ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফোরামের কো-চেয়ারম্যান শায়ের মুহাম্মদ আরমান হোসাইন কাদেরি, মহাসচিব তোহা কাদেরী, সাংগঠনিক সচিব হাছানুল হক কাশমির, অর্থ সচিব মারুফ কাদেরী, মিডিয়া সচিব মো. আব্বাসসহ ফোরামের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে নাতে মোস্তফা পরিবেশন, ইসলামী নাটক, কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।