শিরোনাম
ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত পূর্ণভবা নদীতে নৌকাডুবি: শিশুসহ ১০৯ যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা, সুতি জালের উপকরণের সঙ্গে ধাক্কা।  তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন রংপুর ব্যাটালিয়ন- ৫১ বিজিবির অভিযানে ভারতীয় ষাঁড় ও ডিমলায় মাদকসহ আটক ১ যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর-শ্বাসরোধের অভিযোগ, স্বামী গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া খাদ্যবর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করছে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু। নওগাঁর পোরশায় ১০ কেজি গাজা সহ তিন জন বড় মাদক কারবারী গ্রেফতার।  পোরশায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের উদ্যোগে ডেঙ্গু কিট হস্তান্তর।
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

গিলানী চা বাগানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় জানালেন সনাতন ধর্মালম্বীরা। 

রিপোটারের নাম / ৭০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

 

বাবলু তন্তবায় দীপু, চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জঃ সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হয়েছে।

 

সারা দেশের মত হবিগঞ্জের চুনারুঘাটের পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে প্রতিমা নিয়ে বিকাল ৫ ঘটিকায় পুকুর ঘাটে প্রতিমা বিসর্জন দেওয় হয়। সে ক্ষেত্রে দেবী দুর্গার বিদায় জানাতে এসময় পুকুর ঘাটে শত শত মানুষের আগমন ঘটে। বিশেষ করে পূজা কমিটি সহ ভক্ত বৃন্দরা দেবী দূর্গাকে কাঁধে করে গোটা এলাকা প্রদর্শন করে।

দূর্গা দেবী বিসর্জনের সময় অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব ওয়াহেদ আলি মাষ্টার, ৭ নং ওয়ার্ডের মেম্বার স্বরূপ বুনার্জী, ডাঃ অলকা রানী রায়, ডাঃ প্রদীপ বুনার্জী, অত্র চা বাগানের টিলা ক্লার্ক অনিল কুমার সিং, হাজিরা ক্লর্ক সৃজল চন্দ্র দত্ত, অত্র চা বাগানের সভাপতি অমল ভৌমিক সহ শত শত ভক্ত বৃন্দ উপস্থিত ছিলেন।

এতে দুর্গোৎসব গত পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম পর্ব গত শুক্রবারে ষষ্ঠী পুজা, শনিবারে সপ্তমী পুজা, রবিবারে অষ্টমী পুজা, সোমবারে নবমী পুজা সহ আজ দশমী পুজা ও বিসর্জনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনায় মুখরিত হয়েছে সনাতন ধর্মের ধর্মাবলম্বীরা।

অনুষ্ঠানে অত্র চা বাগানের সভাপতি অমল ভৌমিক বলেন আমরা অনেক আনন্দ মুখরিতর মাধ্যমে উৎসব অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠানে কোনো বিশৃঙ্খলা ঘটে নি। আমাদেরকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অসংখ্য ধন্যবাদ জানাই।

এদিকে অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব ওয়াহেদ আলি মাষ্টার বলেন অতন্ত্য আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা দূর্গা পুজা অনুষ্ঠিত করেছি। তাই আজকে বিদায়ের শেষ। এতে সুন্দর এবং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। তাই গিলানী চা বাগানের শ্রমিকদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;