শিরোনাম
পাটগ্রামে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি: চরম ভোগান্তিতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা সেপ্টেম্বর মাসে সর্বোচ্চ মাদক উদ্ধারকারী থানা হিসেবে নির্বাচিত হয়েছে পোরশা থানা।  গিলানী চা বাগানে অশ্রুসিক্ত নয়নে সহকারী ব্যবস্থাপককে বিদায় সংবর্ধনা একজন রূপকার—প্রোফেসর যোগেশ সিং লায়ন্স ও লিও ক্লাব অনির্বাণের চার্টার প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।    
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় দাদা গ্রেফতার

রিপোটারের নাম / ৭০১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ মে, ২০২৩

 

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে টাকার লোভ দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলার আসামি প্রতিবেশি দাদা আব্দুল খালেক মঙ্গলু (৫০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব (১৩)।

শনিবার (২৭ মে দুপুরে) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ভূল্লী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।

শুক্রবার (২৬ মে) গভীর রাতে ঠাকুরগাঁও পৌর শহরের জজকোর্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক আব্দুল খালেক মঙ্গলু সদর উপজেলার ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নের জাহানপাড়া গ্রামের মৃত. খরদ আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বড়গ্রাম আলিম মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী মাদ্রাসা যাওয়া আসার সময়কালে প্রতিবেশি সম্পর্কের দাদা আব্দুল খালেক মঙ্গুলু টাকার লোভ দেখিয়ে অনৈতিক সম্পর্ক করার প্রস্তাব দিতেন। এতে সেই মাদ্রাসা ছাত্রী রাজি না হলে গত ১৫ মে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে সেই ছাত্রীকে কৌশলে বাড়ীতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মঙ্গলু। এ ঘটনায় ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রীর বাবা বাদি হয়ে মঙ্গুলুকে আসামি করে ভূল্লী থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।

 

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), আতিকুর রহমান জানান, মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনার মামলার আসামি আব্দুল খালেক মঙ্গলুকে র‍্যাবের মাধ্যমে আটক করা হয়েছে। আসামিকে থানায় হস্তান্তর করলে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;