শিরোনাম
চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দ্রূততম সময়ে ক্রমাগতভাবে মামলা নিষ্পত্তি বৃদ্ধি পাচ্ছে –সিনিয়র জেলা ও দায়রা জজ

রিপোটারের নাম / ৬৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ বিচার বিভাগ কর্তৃক অর্ধবার্ষিকী বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনটি ২২ জুলাই ২০২৩ শনিবার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন সুনামগন্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেমায়েত উদ্দিন।
উক্ত সম্মেলনে সকল বিচারক ,আইনজীবী প্রতিনিধিগন ও বিচার বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।
পবিত্র কোরান তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া উক্ত সম্মেলনে
দেওয়ানী ও ফৌজদারী মামলা দ্রুত নিষ্পত্তিতে বাঁধা বিপত্তি এবং করনীয় সম্পর্কে বক্তাগন বক্তব্য রাখেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির , যুগ্ম জেলা ও দায়রা জজ কাঁকন দে, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার এহসান শাহ ,অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট এ কে এম আব্দুল্লা সহ অন্যান্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সেক্রেটারি, জিপি ও পিপি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির মহোদয় মামলা দ্রুত নিষ্পত্তি কল্পে বিভিন্ন বিভাগের করণীয় বিষয়ে আলোচনা করেন।
পুলিশ সুপার মহোদয় তার বক্তব্যে দ্রুত মামলা নিষ্পত্তি বিষয়ে তার বিভাগের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং বিচার বিভাগের গৃহিত নানা পদক্ষেপের প্রশংসা করেন।
সভাপতির বক্তব্যে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন মহোদয় বলেন রাষ্ট্রের তিন বিভাগের সমন্বিত উদ্যোগে দ্রূততম সময়ে ক্রমাগতভাবে মামলা নিষ্পত্তি বৃদ্ধি পাচ্ছে। তিনি এই ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং এই কল্পে বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধনের উপর গুরুত্ব আরোপ করেন। সম্মেলনের ২য় পর্বে মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মামলা নিষ্পত্তি তে বিচারকগনের গৃহিত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন এবং জনগনের ন্যায়বিচার প্রাপ্তি ও দ্রুত মামলা নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে উপস্হিত সকলকে ধন্যবাদ জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষনা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;