শিরোনাম
পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন

সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী আজ।

রিপোটারের নাম / ৭৩৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

 

বাবলু তন্তবায় দীপু, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বী অথবা হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন।

হিন্দু পুরাণ মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীশ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দর প্রতিষ্ঠা করেন।

এ উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।

বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগেও বিভিন্ন গ্রামগঞ্জে, চা বাগানেও হয়ে থাকে শ্রীশ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। আজ সকাল ১০টায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন এলাকায় শোভাযাত্রা ও রেলী নিয়ে উৎসব উৎযাপন হবে বলে জানিয়েছেন সনাতন ধর্মের ভক্তরা। এ অনুষ্ঠানে উৎসাহ উদ্দীপনায় জাগিয়ে তুলবেন সনাতন ধর্মাবলম্বীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;