শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

অনলাইন জুয়া খেলে সর্বশান্ত তানোরের যুবক

রিপোটারের নাম / ৩০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি : অনলাইন জুয়া খেলে নি:স্ব অনেক পরিবার ।

রাজশাহীর তানোরে দিন দিন বেড়েই চলেছে প্রকাশ্যে এজেন্টের মাধ্যমে ওয়ান এক্সবেট নামের ক্যাসিনো জুয়া খেলা। এ জুয়া খেলায় ছোট বড় কেউ যেন বাদ নেই। বাড়িঘর,জায়গা জমি বিক্রি করে এ ক্যাসিনো জুয়া খেলে নিঃশ্ব হয়ে পড়েছে অনেক পরিবার। তবুও যেন টনক নড়ে না প্রশাসনের উর্দ্ধোতন কর্মকর্তাদের। জানা গেছে, এ ক্যাসিনো জুয়া খেলা তানোর উপজেলা জুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। শিক্ষিত সমাজ থেকে শুরু করে খেটে খাওয়া কৃষক শ্রমিক পর্যন্ত এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত হয়েছে পড়েছে।

বিশেষ করে তানোর পৌর সদর ও কামারগাঁ ইউনিয়নে বেশি পরিমাণে মানুষ এ ক্যাসিনো জুয়া খেলায় আসক্ত। তথ্য অনুসন্ধানে জানা গেছে, একটি চক্র তানোরের বিভিন্ন পয়েন্টে ওয়ান এক্সবেট জুয়া খেলার টাকা আইডিতে লোড দেয়ার জন্য উর্তিবয়সের শিক্ষিত যুবকদের এজেন্ট নিয়োগ করা হয়েছে। এসব এজেন্টদের কাজ দিনরাত শুধু আইডিতে টাকা লোড দেয়া। তারা স্থানীয় হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। ফলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওয়ান এক্সবেট জুয়া খেলায় মানুষদের কে আসক্ত করে চলেছে ক্যাসিনো এজেন্টরা।

ওয়ান এক্সবেট খেলে নিঃশ্ব হওয়া যুবক তানোর পৌর সদর গোল্লাপাড়া গ্রামের সিএনজি চালক আকতার হোসেন,ফিটু,আলমগীর হোসেন ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের দুলালের পুত্র রাজু। তারা এ ওয়ান এক্সবেট ক্যাসিনো জুয়া খেলতে গিয়ে সর্বশ্ব হারিয়েছেন। নাম প্রকার্শে অনিচ্ছুক কয়েকজন জানান, এ ক্যাসিনো জুয়ার এজেন্ট হিসেবে কাজ করছেন, তানোর পৌর সদর ব্যাক মোড়ের সিএনজি চালক হাবিব ও কামারগাঁ ইউনিয়নের কামারগাঁ গ্রামের জামালের পুত্র সবুজ,মুকুলের পুত্র নাহিদ,ময়াজের পুত্র ফারুক সহ নিলিন নামের কয়েকজন।

এচক্রটি ক্যাসিনো খেলায় আসক্ত ব্যাক্তিদের কাছে থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা পয়সা ও সোনাদানা। সচেতন মহলের মন্তব্য, এখুনি এদের রোধ করা না গেলে আগামী প্রজন্ম চরম অবনতির দিকে যাবে। এখুনি সময় দ্রুত প্রশাসনকে এদের লাগাম টেনে ধরতে হবে। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, এসব বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ