শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

অবশেষে প্রেমের জয় হলো প্রতিবন্ধীদের

রিপোটারের নাম / ৮৯৯ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহীর জেলা প্রতিনিধি : অবশেষে প্রেমের জয় হলো প্রতিবন্ধীদের। দুই বছরের প্রেম সাধনার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাজশাহীর মেয়ে মোসাঃ চামেলী খাতুন ও চট্টগ্রামের ছেলে মোঃ আব্দুর রহমান নামের দুই শারীরিক প্রতিবন্ধী।

রাজশাহী নগরীর ছোটবনগ্রাম এলাকায় জাকযমক আয়োজনে দুই শারীরিক প্রতিবন্ধীর বিবাহের কাজ সম্পন্ন হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে নিজ খরচে বিয়ের আয়োজন করেন, ঐ এলাকার অটোরিক্সা গ্যারেজ মালিক মোঃ শফিকুল ইসলাম।

সন্ধ্যায় তাদের গাঁয়ে হলুদের আয়োজন করা হয়। কালমা রেজিস্ট্রি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তারা। বিয়েতে ৮০ (আশি) হাজার টাকা দেনমোহর ধার্য করা হয়। যার মধ্যে ০২ (দুই) হাজার টাকা নগদ পরিশোধ করেন মোঃ আব্দুর রহমান।

মোসাঃ চামেলী খাতুন রাজশাহীর পবা থানাধীন মাধইপাড়া এলাকার মোঃ কমিম উদ্দিনের মেয়ে। মোঃ আব্দুর রহমান চট্টগ্রামের ছেলে। তিনি নিজেকে এতিম দাবি করেন। তবে তার পিতা-মাতার নাম বা বংশ পরিচয় এখনও জানানি তিনি।

জানা যায়, গত দুই বছর যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় চামেলী ও আব্দুর রহমানের। এরপর শুরু হয় প্রেম ভালোবাসা।

পরবর্তীতে গত ২ মাস পূর্বে মোঃ আব্দুর রহমান চট্টগ্রাম থেকে প্রেমিকার খোঁজে খালি হাতে চলে আসে রাজশাহীতে। তারপর নগরীর ছোটবনগ্রাম এলাকায় চামেলীর বাসার পাশে এদিক-ওদিক ঘোরাফেরা করতে থাকে মোঃ আব্দুর রহমান। সে সময় পরিচয় হয় ঐ এলাকার অটোরিক্স গ্যারেজ মালিক মোঃ শফিকুল ইসলামের সাথে।

তারপর মোঃ শফিকুল ইসলামের কাছে তার প্রেম ভালোবাসার কথা খুলে বলেন মোঃ আব্দুর রহমান। মোঃ আব্দুর রহমানের কথা শুনে অবশেষে নিজ গ্যারেজেই কাজ দেন মোঃ শফিকুল ইসলাম।

গ্যারেজে থাকা অবস্থায় মোসাঃ চামেলী খাতুন ও মোঃ আব্দুর রহমানের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। এক পর্যায়ে তাদের প্রেম ভালোবাসার কথা এলাকায় জানাজানি হলে আজ দুই জনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো সংবাদ