শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

আলহাজ্ব গোলাম কিবরিয়া  যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে প্রত্যাবর্তন, কমলগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

রিপোটারের নাম / ৮৮৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আলহাজ্ব গোলাম কিবরিয়া (শফি) যুক্তরাষ্ট্র সফর শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন।

 

দেশে ফিরে আসার পরই তাকে বরণ করে নিতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। একইসাথে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

 

নেতাকর্মীদের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হয়ে গোলাম কিবরিয়া (শফি) বলেন, আমি সবসময় আপনাদের পাশে আছি এবং থাকবো আমি সবসময় দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের পাশে থাকতে চাই। যুক্তরাষ্ট্র সফর আমার রাজনৈতিক ও পারিবারিক দায়িত্ব পালনের অংশ ছিল। দেশে ফিরে এসে আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত। সামনে আরও সংগঠিতভাবে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে


এই ক্যাটাগরির আরো সংবাদ

;