শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জে ইলিয়াস আলী গালর্স হাইস্কুল প্রতিষ্ঠার লক্ষে মতবিনিময়

রেজাউল করিম রেজা, ছাতকঃ / ৬৩৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪

রেজাউল করিম রেজ, ছাতকঃ

ইলিয়াস আলী গোবিন্দগঞ্জ গালর্স হাইস্কুল প্রতিষ্ঠান লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জ লাইটেস স্ট্যান্ড সংলগ্ন মাঠে এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি, আওয়ামীলীগ নেতা আওলাদ আলী রেজা, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আবদুস শহিদ মুহিত, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী নানু মিয়া, পালপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোম্তাবুর রহমান মোস্তাক, মাস্টার আরশ আলী, মাস্টার শফিকুর রহমান, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান দিলোয়ার হোসেন নজমুল, সাবেক মেম্বার দিল হোসেন, ও আলী আশরাফ তাহিদ, আলতাব আলী, আবু বক্কর রাজা মিয়া, ইউসুফ আলী, সেলিম আহমদ, পিযুষ প্রিয় দাশ, লুটন মিয়া, রাসেল আহমদ, ছায়াদ আহমদ প্রমুখ।

মতবিনিময় সভায় আওলাদ আলী রেজা বলেন, বৃহত্তর গোবিন্দগঞ্জ এলাকায় একটি গালর্স হাইস্কুল স্থাপনের প্রয়োজন ছিল। তাই কয়েক বছর আগে গোবিন্দগঞ্জে তেরো সদস্য নিয়ে একটি ভাড়া বাড়িতে বর্ণমালা ও পরবর্তীতে গালর্স হাই স্কুল স্থাপিত হয়। শুরু হয় ক্লাস।ক্লাস শুরু হয়ে অনেক দূর এগিয়ে গেছে প্রতিষ্ঠানটি। এটি পরিচালনা করতে অনেক টাকা-পয়সার প্রয়োজন। জায়গাসহ ভবনের প্রয়োজন। প্রয়োজন আন্তরিকতার। এলাকার সর্বস্থরের মানুষের তিনি সহযোগিতা চান। এক পর্যায়ে তিনি বলেন, তাঁর পিতা মরহুম ইলিয়াস আলীর নামে তিনি গালর্স হাইস্কুল প্রতিষ্ঠার জন্য ৭৫ শতক জায়গা দান করবেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;