শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ছাতকের জাহিদপুরে সফলভাবে অনুষ্ঠিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৪৭৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
Oplus_131072

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রে সম্প্রসারিত বিট ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই (নিঃ) আব্দুল লতিফের আয়োজনে এ সমাবেশ অনুষ্টিত হয়।

দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার, (ছাতক সার্কেল) আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাতক থানার অফিসার ইনচার্জ, মোঃ সফিকুল ইসলাম খান,
পুলিশ পরিদর্শক (তদন্ত),
রঞ্জন কুমার ঘোষ।
এছাড়াও জাহিদপুর এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণ সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বিট ও কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। এলাকার শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে জনগণের সহযোগিতার আহ্বান জানান। পাশাপাশি, ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের প্রতি অভিনন্দন জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;