শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

ছাতকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ এর অভিযোগ উটেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রিপোটারের নাম / ৩৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্টঃ

সুনামগঞ্জের ছাতকে চরমহল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন খানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে ৮০-৯০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উটেছে। এ বিষয়ে গত ৩ অক্টবর ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গ্রামের ৬৩ জন সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা,যায় উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরমহল্লা বাজার উচ্চ বিদ্যালয়ে ২০১০ সালের ৫ জুন প্রধান শিক্ষক হিসেবে দায়ীত্ব গ্রহন করেন মোঃ ফরিদ উদ্দিন খান। এর পর থেকে ২০২১ সাল পর্যন্ত বিদ্যালয় পরিচালনা কমিটি ঐ শিক্ষকের কাছ থেকে আয় ব্যায় হিসাব আদায় করতে ব্যার্থ হয়েছে। বর্তমানে এলাকাবাসি এই প্রধান শিক্ষকের দুর্নিতি নিয়ে আলোকপাত করছেন। অভিযোগে আরও বলা হয় সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের দেওয়া দ্বিতীয় তলা ভবন নির্মাণের বরাদ্দে দুর্নীতি, লন্ডন প্রবাসিদের দেওয়া বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের অর্থ ও দাতা সদস্যের দেওয়া অর্থ আত্মসাৎ, ২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ভর্তি ফি ভাবত অতিরিক্ত টাকা তুলে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক। এছাড়াও বিভিন্ন পন্তায় ছাত্রছাত্রীদের নিকট হইতে সিকিউরিটি ভাবত ৫ থেকে ১০ হাজার টাকা আদায় সহ  বিভিন্ন খাতের প্রায় ৮০-৯০ লক্ষ টাকা আত্মসাত করেছেন তিনি। এছাড়াও তিনি সরকারে বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তাদের আত্মীয় পরিচয় দিয়ে হুমকি প্রদান করতেন। এসব বিষয় পরিচালনা কমিটিকে অবহিত করলেও তারা ব্যার্থ হয়েছেন। যে কারণে গ্রামবাসি মিলে ঐ প্রধান শিক্ষকের অনিয়ম দুর্নিতির বিষয় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তাফা
মুন্না বলেন তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ