শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাতকে জামায়াতের গণমিছিল

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ১০৯৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

জুলাই-আগস্ট’২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাতক উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণ মিছিল আয়োজন করা হয়। মঙ্গলবার (৫ আগস্ট) শহরের লাল মসজিদের সামন থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে মিছিলটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ জাকির হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল-মাদানী, শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, মোঃ শাহ আলম, উপজেলা জামায়াতের নায়বে আমীর মাওলানা সৈয়দ মনসুর আহমদ, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পৌর সেক্রেটারী ডাঃ হেলাল আহমদ, উপজেলা সহ-সেক্রেটারী আব্দুল আউয়াল ও আবু মুসা রাসেল, উপজেলা শিবির সভাপতি মাসুদ আহমদ, পৌর শিবির সভাপতি তাজুল ইসলাম, ছাতক ডিগ্রী কলেজ শিবির সভাপতি আব্দুর রব নোবেল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ শিবির সভাপতি মতিউর রহমান, ব্যবসায়ী আব্দুল হাই আজাদ, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট আলম উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিজানুর রহমান, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলা নুরুল আমীনসহ উপজেলা ও পৌর জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;