শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

পাটগ্রামে আওয়ামী লীগ দুঃশাসনে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে গণ মিছিল 

রিপোটারের নাম / ৫৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম পৌর বিএনপির আয়োজনে শনিবার (৮ নভেম্বর) বিকেল ৫ টায় বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে সীমাহীন দুর্নীতি, চাঁদাবাজি, খুন, গুম, দলীয়করণ সংঘটিতকারী চিহ্নিত সন্ত্রাসী ও গণ দুশমনদের গ্রেপ্তারের দাবীতে গণমিছিল করা হয়েছে।

 

গণমিছিল শেষে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বাবা শহীদ আবুল কাশেমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন পাটগ্রাম পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য পাটগ্রাম-হাতীবান্ধা আসনের বিএনপি’র প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান। এতে

সংক্ষিপ্ত বক্তব্য দেন পৌর বিএনপি’র সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।

গণমিছিলে পাটগ্রাম পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;