শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

পাটগ্রামে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও ল্যাপটপ প্রদান

রিপোটারের নাম / ৭১০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমীন বাবুলের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও জাতীয়, আন্তর্জাতিকভাবে সফল খেলোয়াড়, পরিচালক ও কোচদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

শনিবার (০১ জুলাই) পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব পাটগ্রাম(স্যাপ)এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব রুহুল আমীন বাবুলের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোতাহার হোসেন এমপি অডিটরিয়ামে বৃত্তি ও ল্যাপটপ প্রদান ও নবীনদের সংবর্ধনা দেয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক-উল-আলম ও বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) নুরুল ইসলাম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রভাষক নজরুল ইসলাম, পৌর মেয়র রাশেদুল ইসলাম সুইট এবং অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডাঃ শাহ গোলাম নবী, পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত পাটগ্রামের ২ শ শিক্ষার্থীদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে এককালীন শিক্ষা বৃত্তি, ৫ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়াও জাতীয়, আন্তর্জাতিকভাবে সফল পাটগ্রামের খেলোয়াড়, পরিচালক ও কোচদেরকে সংবর্ধনা দেওয়া হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ