শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

পাটগ্রামে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।

রিপোটারের নাম / ৯৩৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে পৌর বিএনপির আয়োজনে পাটগ্রাম পৌর সভার ৯ টি ওয়ার্ডের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে পাটগ্রাম টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সমাবেশ করে।

পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমনিরহাট ১ পাটগ্রাম -হাতীবান্ধা আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান। প্রধান অতিথির বক্তব্যেব্যারিষ্টার হাসান রাজীব প্রধান বলেন, আজকে এ বর্ণাঢ্য র‍্যালিতে যারা বৃষ্টি বাদল উপেক্ষা করে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। দলের প্রতি ভালোবাসা, দলের প্রতি আন্তরিকতা আপনারা দেখিয়েছেন, ইনশাআল্লাহ মানুষের সমর্থনে, জনগণের সমর্থনে আল্লাহর রহমতে বিএনপি যদি কোন দিন ক্ষমতায় যায় তাহলে আপনাদের আন্তরিকতার মূল্যায়ন করা হবে। আপনারা জানেন বিএনপি সবসময় দেশের দূর্যোগপূর্ণ সময়ে দেশের সংকটময় মুহূর্তে এদেশের হাল ধরেছে। তিনি বলেন,১৯৭১ সালে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাঠে ময়দানে থেকে যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। এই পটভূমি ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। এর আগে ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে পাটগ্রাম উপজেলা বিএনপি। এরমধ্যে উল্লেখযোগ্য ছিল পৌর বিএনপির আয়জনে ফ্রী চক্ষু সেবা ক্যাম্প, পৌর স্বেচ্ছাসেবক দলের অংশগ্রহণ পরিছন্নতা অভিযান ও পৌর ছাত্রদলের সাধারণ মানুষের মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;