শিরোনাম
চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুরে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক। 
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

ব্যবসায় বিশেষ অবদানের জন্য আলাউদ্দিন আলালের পদক লাভ

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ২৬৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

ঢাকার পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত একটি মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে মাদার তেরেসার ১১৫ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এটি আয়োজিত হয় মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে। যেখানে দেশের বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখা ২৫ জন পুরস্কৃত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম হারুন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও লেখক পুষ্পেন রায় ও এডিডিএল এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম মোশফেকুল আলম
এছাড়া, অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা ও ইবাইস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আহসান উল্লাহ।ব্যবসায় বিশেষ অবদানের জন্য আলাউদ্দিন আলালের হাতে মাদার তেরেসা পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধন অতিথি বিচার পতি সিকদার মকবুল হক।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব এম এইচ আরমান চৌধুরী।
পুরস্কার বিতরণী
অনুষ্ঠানে, দেশের তথ্যপ্রযুক্তি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখায় ২৫ জন সম্মানিত ব্যক্তি তাদের স্ব-স্ব ক্যাটাগরিতে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ লাভ করেন।
এই পুরস্কারগুলো তাদের দক্ষতা, নিষ্ঠা, এবং পেশাগত উৎকর্ষতার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। দেশের বিভিন্ন ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা এই পুরস্কার পেয়ে গর্বিত ও অনুপ্রাণিত হয়েছেন, এবং তাদের কাজ ভবিষ্যতে আরও উন্নতির দিকে পরিচালিত করবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ