শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে হাঁড়িভাঙা আম, ইলিশ মাছ,রসগোল্লা উপহার দিলেন প্রধানমন্ত্রী ।

রিপোটারের নাম / ৩৫৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

 

এইচটি বাংলা ডেস্ক : ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার জন্য উপহার হিসেবে ৪শ’ কেজি রংপুরের বিখ্যাত হাঁড়িভাঙা আম, ৫০ কেজি ইলিশ মাছ এবং ৫০ কেজি রসগোল্লা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব উপহার হস্তান্তর করা হয়।

স্থলবন্দরের শূন্যরেখায় উপহারগুলো গ্রহণ করেন ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী ও মোহাম্মদ আল আমিন। ভারতের পক্ষ থেকে ছিলেন ত্রিপুরার ইন্টিগ্রেটেড চেকপোস্টের কাস্টম সুপার দিব্যেন্দু ভৌমিক।

 

এ ছাড়া অন্যান্য কর্মকর্তার মধ্যে আখাউড়া উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি এসএম রাহাতুল ইসলাম, আখাউড়া কাস্টম সুপার আবদুল কাইয়ুম তালুকদার, আখাউড়া ইমিগ্রেশন অফিসের ইনচার্জ মো. খাইরুল আলমসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শুভেচ্ছা উপহার গ্রহণ করে ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব রেজাউল হক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের বিখ্যাত হাঁড়িভাঙা আম, ইলিশ মাছ এবং মিষ্টি পাঠিয়েছেন। আমরা খুব দ্রুত এই উপহার মুখ্যমন্ত্রীর হাতে পৌছে দেবো। এর মাধ্যমে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।’

এর আগে গত ২৩ জুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ৫শ’ কেজি ত্রিপুরার বিখ্যাত রানি জাতের আনারস উপহার হিসেবে পাঠান ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা।


এই ক্যাটাগরির আরো সংবাদ