শিরোনাম
ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন  দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক।
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

মনোহরদীতে বালুর সাম্রাজ্য ধ্বংস  জব্দ ৫ লাখ ঘনফুট অবৈধ বালু

রিপোটারের নাম / ২৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি :নরসিংদীর মনোহরদী উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৬ মে) বিকেলে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএ মুহাইমিন আল জিহানের নেতৃত্বে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হরিনারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে তিনটি বিশাল স্তূপে প্রায় ৫ লাখ ঘনফুট বালু জব্দ করা হয়।

অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও মনোহরদী থানা পুলিশ। উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।

এসি (ভূমি) মো. সজিব মিয়া জানান, একটি প্রভাবশালী চক্র সম্প্রতি ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এতে নদীর প্রাকৃতিক প্রবাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি আশপাশের এলাকা ও ফসলি জমি হুমকির মুখে পড়ছে। এমনকি স্থানীয়দের জীবনযাত্রাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, জব্দকৃত বালুর স্তূপগুলোতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে, যা আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে উন্মুক্ত নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে আরও কিছু জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ