শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

রাজশাহীতে চলছে আমমেলা ২০২৫

রিপোটারের নাম / ৬৩৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী কৃষি সম্প্রসারণ অফিসের সামনের আমমেলা ২০২৫ শুরু হয়েছে । তিন দিনব্যাপী বর্ণাঢ্য আম মেলা চলবে । নিরাপদ ও রফতানিযোগ্য আমের উৎপাদন বৃদ্ধি এবং বিশ্ববাজারে রাজশাহীর আমের ব্র্যান্ডিং আরও শক্তিশালী করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালকের অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, রাজশাহীর আম বিশ্বজুড়ে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এর সুনাম অক্ষুন রাখতে নিরাপদ উৎপাদন নিশ্চিত করতে হবে।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পুলিশ সুপার ফারজানা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, ফল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, আঞ্চলিক বীজ প্রত্যায়ন অফিসার ড. মো. মোতালেব হোসেন, বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক হাসান তৌফিকুর রহমান। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক উম্মে ছালমা। এছাড়াও কৃষকদের মধ্যে বাঘা উপজেলার আম চাষি শফিকুল ইসলাম অনুভূতি প্রকাশ করেন।

মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মোট ২১টি স্টলে থরে থরে সাজানো হয়েছে বাহারি জাতের আমসহ প্রায় দেড়শ প্রকারের দেশীয় ফল। ল্যাংড়া, হিমসাগর, আম্রপালি, ফজলি, হাঁড়িভাঙা আমের পাশাপাশি বিদেশি ফল ড্রাগন, স্ট্রবেরি, অ্যাভোকাডো, লংগন ও রাম্বুটানের মতো ফলও দর্শনার্থীদের নজর কাড়ছে। মেলায় ফল গবেষণা কেন্দ্র, বিএডিসি, হর্টিকালচার সেন্টারসহ বিভিন্ন নার্সারি ও সফল কৃষি উদ্যোক্তারা অংশগ্রহণ করেছেন। মোট ২৫ টা স্টল এ বছর অংশগ্রহন করে ।


এই ক্যাটাগরির আরো সংবাদ