শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

রাজশাহীর সাবেক সংসদ সদস্যের বডিগার্ড গ্রেপ্তার

রিপোটারের নাম / ৩৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫

 

মো: গোলাম কিবরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি :  রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ব্যক্তিগত নিরাপত্তা কর্মী (বডিগার্ড) কাউসার আহমেদ বাবুকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তানোর থানা পুলিশের একটি দল।

গ্রেপ্তারকৃত বাবু জেলার তানোর পৌরসভার আমশো মহল্লার বাসিন্দা। তার বাবার নাম মৃত মফিজ উদ্দিন। বাবু একসময় বিডিআরের সদস্য ছিলেন। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং পরে তিনি চাকরিচ্যুত হন। এরপর এলাকায় ফিরে তৎকালীন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগীতে পরিণত হন।

অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে ওমর ফারুক চৌধুরী তাকে দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ‘গানম্যান’ হিসেবে সঙ্গে রাখতেন। গত বছরের ৫ আগস্টের আগপর্যন্ত বাবুকে সব সময় ফারুক চৌধুরীর সঙ্গে দেখা যেত। সেই সময় তার কোমরে একটি পিস্তল ঝোলানো থাকত। স্থানীয়ভাবে তিনি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ হিসেবেই পরিচিত ছিলেন।

তবে বাবু যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতেন সেটি তার নিজের, নাকি ওমর ফারুক চৌধুরীর লাইসেন্স করা অস্ত্র- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘বাবু সাবেক এমপি ফারুক চৌধুরীর গানম্যান বা বডিগার্ড ছিলেন কি না, তা আমি জানি না। তবে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।’

তিনি বলেন, ‘বাবুর বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফেরার খবর পাওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাবুর অস্ত্রের বিষয়ে ওসি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই। তার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি। তবে এমন কথা শুনেছি, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি ।


এই ক্যাটাগরির আরো সংবাদ