শিরোনাম
কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান পোরশায় মাদকবিরোধী অভিযানে স্থানীয় জনগনের সহায়তায় ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ৩২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ পোরশায় উৎসব মুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত মোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের নতুন সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন ও মোটিভেশনাল সেমিনার অনুষ্ঠিত সিলেটে সুজন মিয়া গ্রেপ্তার, বালুমহাল নিয়ে আগেও সংবাদ প্রকাশ সাংবাদিক জয়নালকে সাইবার সুরাক্ষা মামলা দিয়ে গ্রেপ্তার, সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রশ্নের মুখে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে।

রিপোটারের নাম / ৬১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে।

 

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আজ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। এছাড়া সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।

 

এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

 

এদিন সকালে এ মামলার গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

 

এ মামলার আসামি বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রাপলিটন পুলিশের কমিশনারসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন।

 

তাদের পক্ষে এরইমধ্যেই সরকারি খরচে চার জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;