শিরোনাম
পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প  হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে এমআরটি ক্লাবের খেলনা সামগ্রী বিতরণ। পোরশায় উৎসব মুখর পরিবেশে মহান মে দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।  পাটগ্রামে ইহসান ইয়ুথ কর্তৃক কুরআন মাজিদ বিতরন
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হককে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠত্বের সম্মাননাপত্র দিলেন

রিপোটারের নাম / ৬৩২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল হক সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হয়েছে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার দুপুরে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে এক সভায় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (ডিআইজি) শাহ্ শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা থানার ওসি মো. রাশেদুল হককে সম্মাননাপত্র প্রদান করেন। রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (এএন্ডএফ) নাবিলা জাফরিন রীণা, ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এম এ জলিল, পুলিশ সুপার সিলেট রেঞ্জ অফিস (আইএন্ডসিএম) মো. জেদান আল মুসা, হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সহকারী পুলিশ সুপার মাধবপুর সার্কেল নির্মলেন্দু চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ওসি মো. রাশেদুল হক চুনারুঘাট থানায় যোগদানের তিন মাসে আইন-শৃঙ্খলা, দ্রুত মামলার তদন্ত, ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটনসহ বিভিন্ন ক্যাটাগরিতে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ও বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠত্বের সম্মাননাপত্র দেয়া হয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক মোবাইল ফোনে বলেন, ভাল কাজের স্বীকৃতি কাজের আগ্রহ বাড়ায় এবং অনুপ্রেরণা যোগায়। সম্মাননা পত্র পেয়ে তিনি ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ