শিরোনাম
দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক। সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আব্দুর রহমান আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

লালমনিরহাটের পাটগ্রামে বিএনপি নেতার চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস

রিপোটারের নাম / ২৯৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটে পাটগ্রাম উপজেলায় আরিফ হাসান জজ নামে এক বিএনপি নেতার ১০ লক্ষ টাকা চাঁদা দাবি কল রেকর্ড ফাঁস হয়েছে । ফাঁস হওয়া কল রেকর্ডটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তা নিয়ে পুরো উপজেলা শহর জুড়ে চলছে আলোচনা সমালোচনার ঝড়। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরিফ হাসান জজ নামে ওই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে।

শনিবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গতকাল উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান ও সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান নির্দেশক্রমে তাকে বহিষ্কার করা হয়।

 

বহিষ্কারকৃত বিএনপির নেতা আরিফ হাসান জজ উপজেলার শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সহ-কোষাধক্ষ্য।

 

জানাগেছে, আওয়ামী লীগ নেতা কমিজ উদ্দিন মেম্বারের সাথে বিএনপি নেতা আরিফ হাসান জজের অবৈধভাবে টাকা লেনদেনের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এছাড়া গত ০৫ আগস্ট এর পরবর্তী সময়ে ওই নেতা বিভিন্ন ধরনের উস্কানি মূলক কথা, চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো বিভিন্ন ধরনের কর্মকান্ডে লিপ্ত হয়েছে । আর সেই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

 

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক আলহাজ্ব শপিকার রহমান জানান, তাকে বহিষ্কার করা হয়েছে। তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাক্তির দায় কখনো দল নিবে না।


এই ক্যাটাগরির আরো সংবাদ