শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না পাটগ্রাম সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা বিএসএফের :সতর্ক অবস্থানে বিজিবি পাটগ্রাম সীমান্তে ১০ জনকে পুশ ইন বিএসএফ এর, রুখে দিয়েছে বিজিবি-জনতা  যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের ওপর ইসরাইল নজরদারি চালাচ্ছে আশঙ্কা  ওয়াশিংটনের পাটগ্রাম পৌর আমির সোহেল রানাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

গিলানী ফুটবল একাদশ আয়োজিত আন্তঃ চা বাগান খাসি কাপ মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন।

রিপোটারের নাম / ৩৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বাবলু তন্তবায় দীপু , চুনারুঘাট প্রতিনিধি, হবিগঞ্জ : গিলানী ফুটবল একাদশ আয়োজিত আন্তঃ চা বাগান খাসি কাপ মিডিয়াম বার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯ শে জানুয়ারী ( রোববার) বিকাল ৪ ঘটিকার সময় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের গিলানী চা বাগানে প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উক্ত খেলার শুভ উদ্বোধন করা হয়। খেলাটি উদ্বোধন করেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন। তিনি উক্ত টুর্নামেন্ট খেলা সুন্দর ও সফল করার জন্য আশ্বাস দেন। উক্ত খেলায় ৬ জন খেলোয়াড় নিয়ে একটি দল গঠিত হয়। অত্র খেলাই যে দুটি দল অংশগ্রহন করেন রঞ্জন প্রবাসী বনাম সাতছড়ি একাদশ। এই দুটি দল খুব সুন্দর খেলা উপহার দিয়েছে। খেলাটি ৪ ঘটিকা থেকে শুরু করে এক ঘন্টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। প্রথম থেকে শুরু করে খুব দুর্দান্তভাবে খেলা হয়। খেলার পনের মিনিট পর রঞ্জন প্রবাসী একাদশ ৭ নং জার্সি সানী চৌহান প্রথমে গোল করেন এবং বিরতির পর সাতছড়ি একাদশ ৪ নং জার্সি দুলাল ভুমিজ একটি গোল করে। খুব সুন্দর একটি দুর্দান্ত খেলা হয়, পড়ে রঞ্জন প্রবাসী একাদশ ৭ নং জার্সি সানী চৌহান আবার গোল করে। পরে রঞ্জন প্রবাসী ০২-০১ গোলে সাতছড়ি একাদশকে পরাজিত করে বিজয়ী হয়।

উক্ত খেলাটি পরিচালনা করেন, মনোরঞ্জন সাঁওতাল এবং সঞ্চালনা করেন, গিলানী চা বাগানের সাধারণ সম্পাদক অমৃত তাঁতী। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, বিশেষ অতিথি গিলানী চা বাগানের পঞ্চায়েত সভাপতি অমল ভৌমিক, প্রাক্তন সভাপতি সজল চৌহান, কোম্পান্ডার প্রদীপ বুনার্জী, দেউন্দি চা বাগানের সভাপতি প্রবির বুনার্জী, উজ্জ্বল কুমার দাশ, সাংবাদিক বাবলু তন্তবায় দীপু, ময়মুরুব্বি, চা শ্রমিক যুবক যুবতি সহ আরো অনেকেই। উক্ত খেলাটি উৎসাহ উদ্দীপনায় জাগিয়ে তুলেন গিলানী চা বাগান সহ বিভিন্ন চা বাগানের দর্শকরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ