শিরোনাম
ছাতকে নোয়ারাই ইসলামপুর যুব সমাজকল্যাণ সংস্থা’র নতুন কমিটি গঠন  দাঁড়িপাল্লার জোয়ারে নরসিংপুর, চেলা নদীতে ত্রিমাত্রিক সেতুর ঘোষণা-সালাম মাদানীর শুরু হলো রক্তঝরা ভাষার মাস ফেব্রুয়ারি দহগ্রাম মুন্সিপাড়া একরামিয়া আনছারিয়া নূরানী একাডেমি হেফজ মাদ্রাসায় ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হ্যাঁ ভোটে বাংলাদেশ পুনর্গঠনের আহ্বান-কামারগাঁওয়ে সালাম মাদানী ইসলামপুর ইউপি নির্বাচনের চারবারের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী আর নেই রাজশাহী বিভাগীয় স্টাটআপ ২ রা ফেব্রয়ারি ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে জামালপুর শহর বিএনপির উদ্যোগে প্রচার মিছিল লালমনিরহাট থেকে অক্সফোর্ডে সুযোগ পেলেন ড. মমিন সার্ককে পুনরুজ্জীবিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এসজেএফ নেতাদের বৈঠক।
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের ছোট ভাই নবাব আলীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ভাতা আত্মসাতের অভিযোগ 

রিপোটারের নাম / ৩৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

 

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামের অসুস্থ বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দীর্ঘ ৩০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। অথচ তাঁর নামে থাকা মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ছোট ভাই নবাব আলী দীর্ঘদিন ধরে সম্মানী ভাতা উত্তোলন করে আসছেন বলে অভিযোগ উঠেছে।

অসুস্থ খোরশেদ আলমের পরিবার অভিযোগ করেছে, তাঁর সুযোগে নবাব আলী নিজের ছবি ব্যবহার করে ভাইয়ের সনদে ভাতা উত্তোলন করছেন। অথচ নবাব আলীর সব সরকারি নথিপত্র—জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, জমি ও বিবাহ রেজিস্ট্রি এবং সন্তানদের পরিচয়পত্রে—নবাব আলী নামই ব্যবহার করা হয়েছে। কেবল মুক্তিযোদ্ধা সনদে তিনিই হয়ে যান ‘খোরশেদ আলম’।

 

পরিবারের আর্তি: “মৃত্যুর আগে চাই বাবার মর্যাদা ফিরিয়ে দেওয়া হোক

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের মেয়ে বিলকিস বলেন, আমার বাবা ৩০ বছর ধরে শয্যাশায়ী। বাবা অসুস্থ থাকায় চাচা নবাব আলীকে কাগজপত্র তোলার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু সে বাবার ছবি না দিয়ে নিজের ছবি ব্যবহার করে সনদ তোলে ও ভাতা উত্তোলন শুরু করে। এখন সে নিজেকেই খোরশেদ আলম বলে দাবি করে।

তিনি আরও বলেন, আমার চাচা শিক্ষিত হলেও নিজেকে অষ্টম শ্রেণী পাশ দেখিয়ে কাগজপত্র তৈরি করেছে, যাতে মুক্তিযোদ্ধা হিসেবে মানানসই হয়। অথচ তার প্রকৃত নাম ও পরিচয় সব নথিতে নবাব আলী। এত প্রমাণ থাকা সত্ত্বেও আমরা এক অফিস থেকে আরেক অফিসে ঘুরছি। কোনো জবাব পাচ্ছি না।

 

খোরশেদ আলমের স্ত্রী মরিয়ম বেগম বলেন, আমার স্বামী বহু বছর ধরে প্যারালাইসিসে ভুগছেন। তাই পরিবারের বিশ্বাসযোগ্য সদস্য হিসেবে নবাব আলীর হাতে কাগজ তুলে দিয়েছিলাম। কিন্তু সে কবে থেকে ভাতা তুলছে, তা গোপন রেখেছে।

তিনি জানান, আমার স্বামী ৮ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং নবাব আলী চতুর্থ। তারাই এখন প্রতারণার শিকার।

স্থানীয় প্রশাসনের অবস্থান

ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজু বলেন, আমার দেখা কাগজপত্র অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা হলেন খোরশেদ আলম। নবাব আলী প্রতারণার মাধ্যমে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করছেন।

 

বাসাইল উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমি বিষয়টি  দেখছি সত্যের পক্ষে সিদ্ধান্ত দেব।

 

পরিবার চায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের পরিবার চায়, মৃত্যুর আগে যেন তাঁকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মানী ভাতা ফিরিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে প্রতারক নবাব আলীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ