শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন

হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর – পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল 

রিপোটারের নাম / ৪২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

 

হাসান আহাম্মেদ সুজন, জামালপুর জেলা প্রতিনিধি :  ফ্যাসিবাদের আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও গণহত্যার বিচার। বহুত্ববাদের পরিবর্তে সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ও কমিশন বাতিল। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ ও ওয়াকফ আইন বাতিল। ফিলিস্তিন দখলদার মুক্ত করার উদ্যােগ গ্রহণ করার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে স্থানীয় শহরের ফুলবাড়ীয়া ঈদগাহ মাঠে প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

 

হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর সদর উপজেলার সভাপতি মুফতী আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী সুহাইল আহমদের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, জামালপুর জেলা শাখার সভাপতি হযরত মাওলানা আবুল কাশেম, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আলী খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতী ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নজরুল ইসলাম, আল-আবরার ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতী আব্দুল্লাহ আল মামুন, হেফাজতে ইসলাম সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুফতী সাঈদ আহম্মদ, মুফতী আব্দুল্লাহ আল মামুন, মুফতী আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার সভাপতি হযরত মাওলানা আলী আকবর, সহ-সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান সাকী, মুফতী তানভীর মাহাতাব রহমান, সদস্য হাফেজ মাওলানা মশিউর রহমান খান আজাদী, হেফাজতের নেতা মুফতী সাইদুর রহমান, সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি মুফতী মুখলেছুর রহমান জমিরী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে এসময় হেফাজতে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা, সদর ও পৌর শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;