শিরোনাম
ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল চন্দনাইশের সাতবাড়িয়ায় আহলে বাইতে রাসূল (দ:)’র স্মরণে সুলতানে কারবালা মাহফিল ২৫ ও ২৬ জুন ব্রাজিলের জার্সিতে মোহনের শুভকামনা বার্তা চীনা অর্থায়নে পরিকল্পনা, দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু অগ্রাধিকার পাচ্ছে ইরান তেল রপ্তানি করতে না পারলে মধ্যপ্রাচ্য তেল রপ্তানি করতে পারবে না
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দারুননাজাত গর্ভনিং বডির সদস্য কর্তৃক শিক্ষক লাঞ্ছিত, শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোটারের নাম / ৩০৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

 

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী: দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসায় গর্ভনিং বডির সদস্য ক্বারী হাসান আলী কর্তৃক দারুননাজাত তাখসীসি মাদরাসার শিক্ষক মাওলানা ফারুক আহমেদকে লাঞ্ছনার অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গর্ভনিং বডির সদস্য ক্বারী হাসান আলী তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের শিক্ষক মাওলানা ফারুক আহমেদের গায়ে প্রকাশ্যে হাত তোলেন, যা শিক্ষক সমাজ ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের জন্য চরম অবমাননাকর ও লজ্জাজনক ঘটনা। এই ঘটনায় ক্ষুব্ধ ও মর্মাহত শিক্ষার্থীরা দ্রুত দোষী ব্যক্তির বিচার এবং দারুননাজাত গভর্নিং বডির বর্তমান গঠন পুনর্বিবেচনার দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষক লাঞ্ছনার মত ঘটনা আমাদের শিক্ষা ব্যবস্থার জন্য অশনি সঙ্কেত। আমরা এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

মাদরাসার আলিম ১ম বর্ষের শিক্ষার্থী এইচ এম উসমান গণি বলেন,”আমরা কখনো কল্পনাও করিনি যে একটি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে এমন একটি অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক ঘটনা ঘটবে। গভর্নিং বডির সদস্য হয়ে যদি শিক্ষককে এভাবে অপমান করে, তাহলে শিক্ষার্থীরা কী শিখবে?”

আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোজাহিদ বলেন, “শিক্ষাপ্রতিষ্ঠানে আদর্শ, সহমর্মিতা ও শিষ্টাচার প্রতিষ্ঠা না হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক অবক্ষয় অনিবার্য হয়ে উঠবে।”

প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা ব্যানার হাতে অবস্থান নেন এবং শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।

এই কর্মসূচির আয়োজন করে দারুননাজাত ও তাখসীসি মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা। তাঁরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


এই ক্যাটাগরির আরো সংবাদ