শিরোনাম
ঢাকা কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল ইয়ুখ ইমপ্যাক্ট অ্যান্ড ইনোভেশন সামিট- ২০২৬’ মহেশপুরে আওয়ামী লীগ নেতাকে জিম্মি করে টাকা আদায়: আটক ৩। গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত তালায় “প্রাণী বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  পুলিশের ১৬ জন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। প্রবাসী বাংলাদেশিদের দায়িত্বশীল আচরণ, সততা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাপানের সঙ্গে সুসম্পর্ক আরও সুদৃঢ় করা সম্ভব : জামায়াতের আমীর আজ  বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুততম সময়ে ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ শুরু করা হবে : প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক সংঘাত ইতিমধ্যে শেষ হয়েছে : ডোনাল্ড ট্রাম্প 
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশনের ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম / ৫২১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

মোঃ আলাউদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ১৭ মে দুপুর ২ ঘটিকায় একটি ওরিয়েন্টেশন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে, পুরাতন হাসপাতাল, সদর মৌলভীবাজারে।

সভায় ব্লাড গ্রুপ কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে, একজন মুমূর্ষু রোগীকে সময়মতো রক্ত দিয়ে কীভাবে জীবন বাঁচানো সম্ভব, সেই বিষয়ে গঠনমূলক আলোচনা ও প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ উরুফি আহমেদ, সভাপতি জনাব মোঃ কাউসার আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মহসিন আহমেদ সহ সংগঠনের বিভিন্ন দায়িত্বশীল সদস্যবৃন্দ।

আলোচনা শেষে সংগঠনের সর্বাঙ্গীন সফলতা ও দেশের সকল অসুস্থ মানুষের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জনাব মোঃ কাউসার আহমেদ।

এই সভার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের একটি সুপরিকল্পিত রূপরেখা প্রণয়ন করা হয় যা মৌলভীবাজারে রক্তদানে মানবসেবার দ্বার আরও প্রসারিত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ