শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

চুনারুঘাটে বরাব্দা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু। 

রিপোটারের নাম / ৯২০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

 

হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে দুই শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। গত ৩১ মে, শনিবার বিকাল সাড়ে ৩টার সময় উপজেলার অত্র গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা ছিলো দুই ভাই বোন।

নিহত শিশুরা ওই গ্রামের বাসিন্দা আরজু মিয়ার ছেলে নবিউর রহমান (৫) ও তার বোন সাদিয়া আক্তার (৭)। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;