শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত।

রিপোটারের নাম / ৪৪৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

মোঃ গোলাম কিবরিরিয়া , রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীতে জামায়াতে ইসলামীর রোকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত রুকন সমাবেশ-২০২৫ শনিবার (১৪ জুন) সকালে রাজশাহী নগরীর তেরখাদিয়া এলাকার ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ জন রুকন সদস্য অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

 

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহকারী সেক্রেটারি শাহাদত হোসেন ও বুলবুল আহমেদ।

 

সমাবেশে বক্তারা বিগত সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে অভিযোগ করেন, “পতিত আওয়ামী সরকারের আমলে জামায়াত নেতাকর্মীদের গুম, খুন ও অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে।” তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান।

এছাড়া দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার লক্ষ্যে নানা দিক-নির্দেশনা প্রদান করেন বক্তারা। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।


এই ক্যাটাগরির আরো সংবাদ