শিরোনাম
পোরশায় গণঅভ্যুত্থান দিবসে শহিদ ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা।  ১১ দলীয় ঐক্য পোরশা উপজেলা শাখার আয়োজনে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালন উপলক্ষে নিতপুর কপালের মোড়ে মিছিল সমাবেশ অনুষ্ঠিত।  লালমনিরহাটের পাটগ্রামে ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় কর্তৃক জুলাই অভ্যুত্থান দিবস পালিত নওগাঁ পুলিশ সুপারের সহায়তায় ছিনতাই হওয়া অটো  ফেরত পেয়ে খুশিতে আত্মহারা রামকৃষ্ণের পরিবার । বিদ্যুৎ ও জ্বালানির অতিরিক্ত বিল আসলে যা করতে বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। চট্টগ্রামের বন্যাকবলিত স্থানে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী । শতাধিক মানুষের মাঝে গোল্ডেন ডায়াগনস্টিক সেন্টারের বিনামূল্যে চশমা বিতরণ।  পাটগ্রামে শালিসী বৈঠককে কেন্দ্র করে বিএনপি নেতার মারধরের জেরে বিষপানে যুবকের আত্মহত্যার অভিযোগ নওগাঁর পোরশায় মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া সমাজকল্যাণ পরিষদ কর্তৃক চেক বিতরণ।  এনসিপি গাড়িবহরে হামলার ঘটনায় আসামিদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর।
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

পোরশায় ডাঃ ছালেক চৌধুরীর কতৃক গণসংযোগ ও লিফলেট বিতরণ

রিপোটারের নাম / ৮৪৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫

 

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার বিকালে তিনি উপজেলার মশিদপুর হাট ও সরাইগাছি মোড়ে গণসংযোগ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত রাস্ট্রকাঠামো মেরামতের ৩১দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। গণসংযোগ শেষে সরাইগাছি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। তিনি বলেন, জনগণকে বিএনপির পাশে থাকতে হবে। অনেক দল অনেক কথা বলছেন জনগণ বিএনপির ইতিহাস জানেন। বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছতার রাজনীতি প্রতিষ্ঠা হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক উপস্থাপিত ৩১দফার আলোকে দেশ পরিচালিত হবে। কাহারও কথায় দলের মধ্যে যেন কোন বিভ্ভ্রান্তির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে দলীয় নেতাকর্মীদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। এসময় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, বিএনপি নেতা আব্দুল গণি সহ স্থানীয় বিএনপির শতাধীক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ