শিরোনাম
পোরশায় উৎসব মুখর পরিবেশে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ২০২৬ অনুষ্ঠিত। চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয়
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি আহত

রিপোটারের নাম / ৮০৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৮ জুন, ২০২৩

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)এর গুলিতে আলমগীর হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গোলবার আনুমানিক রাত ৩ঃ৩০ ঘটিকায় ওই উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের দৈয়ারটারি সীমান্তের ৮০৫/১০ মেইন পিলার হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে কুচলিবাড়ি ইউনিয়নের দৈয়ারটারী (ভারতের আদিবাসী পাড়া) নামক স্থান দিয়ে কয়েকজন গরু চোরাকারবারি ভারতে প্রবেশ করলে,ভারতীয় ৪০ বিএসএফ ব্যাটালিয়ন এর বাজেজামা ক্যাম্পের টহল দল টের পেয়ে,তাদের উদ্দেশ্য করে গুলি ছুড়লে একজন বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ গুরুতর আহত হয়। পরে সাথে থাকা অন্য চোরাকারবারিরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নিয়ে যায়। আহত ব্যক্তি গোপনে রংপুরে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।বিশ্বস্ত সূত্রে জানা যায়, আহত ব্যক্তির বাড়ি জগতবের ইউনিয়নের জসমুদ্দিন ওরফে আয়ুব আলির পুত্র আলমগীর হোসেন(বুশ) (৩৫)।এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবি সিওকে একাধিক বার কল করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;