শিরোনাম
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন চন্দনাইশে মখলেছুর রহমান চৌধুরী-আলতাজ খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা সমরকন্দী ইসলামীক সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন ও ঈদ পুনর্মিলনী চন্দনাইশ বৈলতলীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত উখিয়ায় বসতভিটা দখল নিয়ে বর্বর হামলা: নারী-পুরুষসহ আহত ৪ যোগ্য নেতৃত্বের খোঁজে কালিগঞ্জবাসী: পছন্দের শীর্ষে সাংবাদিক শামীম। প্রযুক্তি বনাম নৈতিকতা: এসএসসি পরীক্ষায় সিসি ক্যামেরা ও নকলমুক্ত আগামীর চ্যালেঞ্জ।। হাম টিকার অভাবে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ সংশ্লিষ্টদের ভূমিকা তদন্তের দাবি – এডব্লিউসিআরএফ রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ২৭০টি ছাগল বিতরণ। 
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন

পোরশায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রিপোটারের নাম / ৩৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

 

পোরশা(নওগা)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলার তিনটি বিদ্যালয় সোমনগর উচ্চ বিদ্যালয়, সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ হাজার শিক্ষার্থীর মাঝে চারাগুলি বিতরণ করা হয়েছে। পোরশা উপজেলা বন বিভাগের সহযোগীতায় ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও দেশের শ্রেষ্ঠ বৃক্ষরোপণকারী মাহমুদুন নবী বেলালের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়। বেলাল বলেন, “গাছ আমাদের বেঁচে থাকার অবলম্বন। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেমী করে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।” এসময় সোমনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সোমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রইচ উদ্দিন, সহকারি শিক্ষক রেজাউল করিম সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ