শিরোনাম
চন্দনাইশে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ সাতকানিয়ায় চাঁদা না দেওয়ায় সরকারি রাস্তা ব্লক করে বাড়ি নির্মাণে বাধা দেওয়ায় অভিযোগ পোরশায় উৎসবমুখর পরিবেশে শিক্ষার মানোন্নয়ন ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত। চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক সংবাদ সারাবেলার ৯ম বর্ষপূর্তি উদযাপন জমকালো আয়োজনে কক্সবাজার সমুদ্র সৈকতে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান  পোরশায় আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষেতের সোনালী ধান ঝরে যাওয়ায় দিশেহারা কৃষক। পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ: ২০২৭ সালের এসএসসিতে সেরা ফলাফলের প্রত্যয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৩নং কৈয়ারবিল ইউনিয়নবাসীর দোয়া চাইলেন দিদারুল ইসলাম এরফান
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

ছাতকে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রিপোটারের নাম / ৩৮১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
Oplus_131072

ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযানে নোয়ারাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩০ আগস্ট) রাতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাদেক, গোলাম সারোয়ার ও সিকান্দর আলীর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ছাতক কোর্ট পয়েন্ট এলাকা থেকে আব্দুল মমিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আব্দুল মমিন নোয়ারাই ইউনিয়নের গোদাবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি ছাতক থানার মামলা নং-১৫, তাং-১০.০২.২০২৫ খ্রিঃ এর একজন সন্দিগ্ধ আসামি বলে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল মমিনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;