শিরোনাম
তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। পোরশায় ব্র্যাকের মাইক্রােফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ২৭০০ টি বিনা মূল্যে গাছের চারা বিতরণ । চন্দনাইশে সম্পত্তি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ চন্দনাইশে হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আলোচনা সভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে যাওয়া ভেনেজুয়েলাকে সহায়তার দিবে ব্রাজিল ও আর্জেন্টিনা। চীন বাংলাদেশের অন্যতম ‘বিশ্বস্ত বন্ধু’ : প্রধানমন্ত্রী  ইরান যুদ্ধের কারনে ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের কাছে অতিরিক্ত  ডলারের বাজেট অনুমোদনের আবেদন জানিয়েছে।  বিএসএফ কর্তৃক পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নিয়ে যাওয়া। চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা চন্দনাইশের হাশিমপুরে গাউসিয়া কমিটি ১নং ওয়ার্ডের ইউনিট শাখার ঈদ-এ মিলাদুন্নবী (দ:) মাহফিল
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

ভূমি কর্মকর্তা ও কর্মচারিদের দুর্নীতির অভিযোগ মিললে জিরো টলারেন্স নীতিতে তাৎক্ষণিকভাবে তদন্ত : ভূমি মন্ত্রী 

রিপোটারের নাম / ৬১৪ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

 

এইচটি বাংলা ডেস্ক:  ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, জরিপ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে জিরো টলারেন্স নীতিতে তাৎক্ষণিকভাবে তদন্ত করা হয়। বিভাগীয় মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। বর্তমানে ৫৮টি বিভাগীয় মামলা চলমান। বিভাগীয় মামলায় দোষী সাব্যস্থ হওয়ায় ৩১ জন জরিপ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খানের প্রশ্নের জবাবে সংসদকে এ তথ্য জানান তিনি।

জরিপের সব স্তরে ঢাকা জোনের ভূমি মালিকরা এসএমএস ও ইমেইল পেয়ে থাকেন যা পর্যায়ক্রমে সব জোনে প্রয়োগ চলমান রয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার আওতায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক সভা এবং সেমিনার আয়োজন করা হয়। তথ্য অধিকার আইন অনুযায়ী সেবা গ্রহীতাদের সেবা প্রদান করা হয়। ডাক বিভাগের মাধ্যমে সেবা গ্রহীতাদের বাসায় ম্যাপ পৌঁছে দেওয়া হয়। জরিপ কার্যক্রম ডিজিটাইজ করার মাধ্যমে এ ব্যাপারে দুর্নীতি কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম নাজমা আকতারের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, ভূমি সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তিতে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন সংশোধনীর জন্য গত ৬ জুন জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। এ আইনটি সংশোধিত হলে সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে।

বর্তমানে সারাদেশে ডিজিটাল জরিপ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান ভূমিমন্ত্রী। ডিজিটাল জরিপ হলে মামলার সংখ্যা অনেকাংশে কমে যাবে বলে আশা প্রকাশ করেন ভূমিমন্ত্রী।


এই ক্যাটাগরির আরো সংবাদ