শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

ছাতকে হাবিব উল্লাহ হাফিজিয়া মাদ্রাসার ২৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি বিতরণ অনুষ্টিত

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ / ৪০২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

লুৎফুর রহমান শাওন, সিলেট ব্যুরোঃ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের হাবিব উল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ২৫তম বার্ষিক ওয়াজ মাহাফিল ও পাগড়ি বিতরণী অনুষ্ঠান গত রোববার (৮ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেলা ২টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণ ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল আহাদ প্রিন্সিপাল ছাতক জালালিয়া কামিল (এম.এ.) মাদ্রাসা, হযরত মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন ইমাম ও খতিব ছাতক কেন্দ্রীয় জামে মসজিদ, আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদার প্রতিষ্ঠাতা ও সভাপতি হাবিব উল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। সৈয়দ মোঃ গোলাম মতুর্জা এলাকার  বিশিষ্ট মুরব্বি।

মাদ্রাসার শিক্ষক হাফিজ হাবিবুর রহমান  সনঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে নসিহা পেশ করেন পীরে কামিল আল্লামা শামসুদ্দোহা অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল (এম এ) মাদ্রাসা।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলী আসগর খান আরবি প্রভাষক ছাতক জালালিয়া কামিল (এম এ) মাদ্রাসা।

ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন হযরত মাওলানা হাফিজ জয়নাল আবেদীন আশেকি ইমাম ও খতিব বায়তুস সালাম জামে মসজিদ, ভরাংপর।

এছাড়াও আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে বয়ান করেন- হযরত মাওলানা লুৎফুর রহমান ইমাম ও খতিব তাতিকোনা জামে মসজিদ, হযরত মাওলানা মুফতি ক্বারী মুহাইমন মুরাদ তাতিকোনা,

হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন আকিলপুরীসহ দেশবরেণ্য আরও অনেক উলামায়ে কেরাম।

অনুষ্ঠানের শেষ পর্বে পাগড়ি বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির হাত থেকে পাগড়ি গ্রহণ করেন হাফেজ রিহাব আকমল, হাফেজ মতিউর রহমান, হাফেজ সাফায়েত ইসলাম ফাহিম, হাফেজ সাইম হোসেন, হাফেজ আল মাহমুদ, হাফেজ আসেফ হোসাইন ফারহান, হাফেজ রিমন আহমদ।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার আলহ্বাজ গোলাম কিবরিয়া আজাদ, আলহ্বাজ শফিক মিয়া, নজরুল আলম তালুকদার, এখলাছুর রহমান তালুকদার, সাজ্জাদুর রহমান তালুকদার, সৈয়দ লাল মিয়া,  জিল্লুর রহমান তালুকদার, সাকিব মাহমুদ তালুকদার প্রমুখ। সাদক আলী, চেরাগ আলী, হাফিজ জুয়েল মিয়া ও হাফিজ ফখরুল আলম প্রমুখ।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;