শিরোনাম
হৃদয়ের ডাকের উদ্যোগে কর্ণফুলীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু: ওঝার কাছে গিয়ে সময় অপচয়ের পর হাসপাতালে চিকিৎসা চলাকালে শেষ রক্ষা হলো না।  পোরশায় জমি সংক্রান্ত সালিশে মারামারি, ইউপি সদস্যসহ প্রতিপক্ষের হামলায় আহত ৫ পাটগ্রামে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল।  পাটগ্রামে শিক্ষকের দাবীতে দ্বিতীয় দিনের মত চলছে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন আন্দোলন। পোরশায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা পরিদর্শনে ইউএনও রাকিবুল ইসলাম।  শিক্ষক সংকটের কারণে দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীদের ক্লাস বর্জন নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে পোরশায় বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস, ৩ জনের বিরুদ্ধে মামলা। 
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

লালমনিরহাটে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে জামায়াতের গণ মিছিল

রিপোটারের নাম / ১৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা ,লালমনিরহাট জেলা প্রতিনিধি :  জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করার দাবীতে লালমনিরহাট জেলা জামায়াতের উদ্যোগে এক গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১আগষ্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে এ গণ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ শেষে মিশন মোড় চত্ররে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। লালমনিরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী হাফেজ শাহ আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আব্দুল বাতেন, জামায়াত নেতা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লালমনিরহাট জেলা শাখার সেক্রোটারী আশরাফুল আলম সালেহী প্রমুখ। সমাবেশে বক্তাগণ জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যা কান্ডের বিচার, স্বৈরাচার শেখ হাসিনসহ সকল ফ্যাসিষ্টদের ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়ন করা,অনতিবিলম্বে গণ ভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহবান করে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ