শিরোনাম
পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার পাটগ্রামে নানা সম্পর্কের প্রতিবেশী বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ বিদায়ী বক্তব্যে কয়েকবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল , দোয়া চান সকলের। পোরশায় বিভিন্ন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ চন্দনাইশে খুনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন রফিকুল ইসলাম হাতীবান্ধা ও পাটগ্রাম সীমান্তে বিজিবি’র অভিযান:বিপুল মাদক ও মোটরসাইকেল আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির  সভা শুরু হয়েছে। সাপাহারের কৃতী সন্তান বিচারপতি আসাদুজ্জামান দুদকের নতুন চেয়ারম্যান কারামুক্তির পর পাটগ্রামে সংবর্ধিত হলেন পৌর জামায়াত আমীর সোহেল রানা পোরশায় ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত। 
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

পাটগ্রামে শিশু নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নৈশ প্রহরী রাতেই গ্রেফতার

রিপোটারের নাম / ২৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মজুমদ্দিন সেলিম (৪৫) নামের এক প্রতিবেশীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ আগস্ট) পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, অভিযুক্ত মজুমদ্দিন সেলিম সম্পর্কে ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী ‘নানা’ এবং তিনি স্থানীয় জোংড়া মোমিনপুর দাখিল মাদরাসার নৈশ প্রহরী হিসেবে কর্মরত। মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে একা পেয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবার বিষয়টি জানতে পারে।

 

দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, জরুরি বিভাগে নিয়ে আসা শিশুটির শরীরে নির্যাতনের আলামত ও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সম্পূর্ণ পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

 

ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশের একটি দল হাতিবান্ধা থানা পুলিশের সহযোগিতায় বুধবার রাতেই বড়খাতা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তের বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। দ্রুত সময়ে মূল আসামিকে আইনের আওতায় আলায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ