শিরোনাম
পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা কালিহাতীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলে মেধাবী শিক্ষার্থীদের স্বপ্নপূরণে মেধাবৃত্তির চেক বিতরণ সাপাহারে অ’বৈধ কারেন্ট ও রিং জাল পু’ড়িয়ে ধ্বং’স সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মাতার ইন্তেকালে পাটগ্রাম প্রেসক্লাবের শোক বিহারে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মিডিয়া সামিট-২০২৬ শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’-এর আঘাতে জাপানে বিপর্যয় দুজনের মৃত্যু। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ ঢাকার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত। পোরশায় মাদক সেবনের দায়ে যুবককে ৬ মাসের কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

পাটগ্রাম সীমান্তে বিজিবি’র ধাওয়া খেয়ে পাট ও সাইকেল ফেলে পালালো চোরাকারবারিরা

রিপোটারের নাম / ৩৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

 

এফ আই রানা , লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ভারতে পাচারকালে ৬ মণ বাংলাদেশি পাট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীনস্থ পানবাড়ী বিওপির একটি টহল দল গত বুধবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানবাড়ী বিওপির টহল দল হাবিলদার মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে পাটগ্রাম উপজেলার সীমান্ত পিলার ৮০৭/১০-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলসিপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

অভিযান দলের উপস্থিতি টের পাওয়ার আগেই কয়েকজন চোরাকারবারি অবৈধভাবে পাট ও সাইকেল নিয়ে ভারতের অভ্যন্তরে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ৬ মণ বাংলাদেশি পাট ও ১টি বাইসাইকেল ফেলে রাতের অন্ধকারের সুযোগে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এই মালামালগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করতে কাস্টমসে হস্তান্তরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) কর্তৃপক্ষ। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

 

 


এই ক্যাটাগরির আরো সংবাদ

;