শিরোনাম
শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ পোরশায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা পাটগ্রামে ট্রাকের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৬ রাশিয়ান দূতাবাসে আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিনিধি দলের মতবিনিময় প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে গবেষণায় পিএইচডি অর্জন টি. এন. সোনিয়া আজাদের পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় মাদক সিন্ডিকেটের ০২ জন গ্রেফতার । সীমান্তে বিজিবির কঠোর অভিযান: ডিমলা, পাটগ্রাম ও হাতীবান্ধায় ইয়াবা-অটোভ্যানসহ ৩ চোরাকারবারী আটক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

অনিল বাবাজির সমাধিস্থলে লাখো ভক্তের ঢল।

রিপোটারের নাম / ৮৭৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪

 

 

তজুমদ্দিন উপজেলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলার আড়ালিয়া গ্রামে অনিল বাবাজির সমাধিস্থলে ২৫ বছর ধরে চলে আসছে এই দক্ষিণ অঞ্চলের বৃহৎ তিরোধান উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ এখন লাখো ভক্তের পাদচারণায় মুখরিত।

 

১৮ ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় অধিবাসের মধ্যদিয়ে ৫ দিনব্যাপী এ উৎসবের শুরু হয়। দেশের বিভিন্ন জেলা ছাড়াও ভারতের বিভিন্ন প্রদেশ থেকেও হাজার হাজার ভক্ত এসে ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে। বিগত বছরের ন্যায় এ বছরও ভক্তদের জন্য নান্দনিক দৃষ্টিনন্দন ‘বৃন্দাবন’ ও মনোমুগ্ধকর কুণ্ডলী নির্মাণ করা হয়েছে।

ব্যবসায়ীরা জানান প্রতিবছর এই মন্দির চত্বরে আমরা বিভিন্ন জায়গার থেকে ছোট-বড় ব্যবসায়ীরা আসি, সকাল থেকে রাত অব্দি মেলায় বিভিন্ন পণ্য-খাবার বিক্রি করে থাকি। এই বছরে লোকজন বেশি হওয়াতে লাভ জনক হবো আমরা।

আয়োজক কমিটি বলছে, বাংলাদেশের বিভিন্ন জেলার ৬টি কীর্তনীয় দল এ যজ্ঞানুষ্ঠান পরিবেশন করবে। সেখানে সত্য, দাপর, কলি ও ত্রেতা’- এ চার যুগের নিদর্শনস্বরূপ শতাধিক বিগ্রহের মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেখানে ভক্তরা প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক মন্দিরে আগত ভক্তদের সেবায় দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন। ৬টি বিশাল গেট নির্মাণের পাশাপাশি ব্যাপক আলোকসজ্জায় সাজানো হয়ে মন্দির প্রাঙ্গণসহ পুরো চত্বর এবং প্রশাসন আমাদের সর্বোচ্চ সহযোগিতা করে থাকে।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;