শিরোনাম
ছাতকে বাসায় অবৈধ গ্যাস সিলিন্ডার মজুত, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা যুক্তরাজ্যে জন্ম নেওয়া আয়রার জন্য নিজ গ্রামে দোয়া মাহফিল উন্নয়ন ও বাণিজ্য প্রসারে এমপি মিলনের সাথে লাইমস্টোন ব্যবসায়ীদের সাক্ষাৎ সিএসসিআর এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভাষা শহীদের প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শপথ গ্রহণ করেছেন বিএনপি থেকে জয়ী প্রার্থীরা। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন: তারেক রহমানকে এডব্লিউসিআরএফ-এর অভিনন্দন লালমনিরহাটের ৩টি আসনেই ধানের শীষ বিজয়ী। নতুন সরকারের মন্ত্রী হচ্ছেন কারা! তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র পরিবেশ সুরক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন শুরু

রিপোটারের নাম / ২৮৮ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫

 

মো: রেজাউল মোস্তফা চট্টগ্রাম প্রতিনিধি: আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সুরক্ষায় জলবদ্ধতা নিরসনে ও আসন্ন পবিত্র ঈদ উল আজহার পশু কোরবানীর উচ্ছিষ্ঠ বর্জ্য সংরক্ষণে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন ৪ জুন,২০২৫ বুধবার বেতাগী আনজুমানে রহমানিয়ার সহযোগিতায় বন্দরনগরী চট্টগ্রামের একমাত্র ঐতিহ্যবাহী বিপনী কেন্দ্র (নিউমার্কেট) বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার সমিতির কার্যালয়ে বিফ্রিং এর মাধ্যমে শুরু হয়েছে । বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা ক্যাম্পেইন’র শুভ উদ্ভোধন করেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এডভাইজর ও বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও ধরা চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্য সচিব মোঃ নিজাম উদ্দিন শারুদ । সভার সভাপতিত্ব করেন বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার কমিটির সভাপতি সৈয়দ খুরশিদ আলম । পরিবেশ রক্ষায় জলবদ্ধতা নিরসনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র সচেতনতা ক্যাম্পেইন সম্পর্কে ব্রিফিং করেন আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান । অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তপক্ষের নিযুক্ত বিপনি বিতান সুপারিন্টেন্ডেন্ট জনাব সালাহউদ্দিন । এ সময় উপস্থিত ছিলেন বিপনী বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক সামশুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ফরমান উল্লাহ, অর্থ সম্পাদক মুশফিকুর রহমান ফাহিম, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ সোয়েব,মোহাম্মদ আজম ইকবাল, জানে আলম চৌধুরী , রনি সাহা, মোঃ রেজাউল করিম, মোহাম্মদ জামাল উদ্দিন ও মোঃ নাজিম উদ্দিন। আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের সদস্য রেজাউল মোস্তফা, মোঃ মিরাজ হোসেন , উম্মে হাবীবা আইরিন, মাহফুজ আহম্মেদ নির্ঝর, আবদুশ শুক্কুর, হারেছা খানম সুখি, সুমাইয়া বিনতে সুইটি ।

বিপনি বিতান মার্চেন্ট ওয়েলফেয়ার সমিতির নেতৃবৃন্দ আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের এই কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন এবং চট্টগ্রামের জলবদ্ধতা নিরসনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষত গৃহস্থালী বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা মেনে আলাদা দুটি বিন ব্যবহার করে সংরক্ষন করে বিশেষত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কোরবানীর উচ্ছিষ্ঠ বর্জ্য সিটি কর্পোরেশন এবং শহরের বাইরে পৌরসভা গুলোর নির্ধারিত ডাস্টবিনে বা নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার উপর জোর তাগিদ জানান। পাশাপাশি আগামীতে আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের কার্যক্রমে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন । ক্যাম্পেইন এর অংশ হিসেবে আর্ন্তজাতিক পরিবেশ দিবস উপলক্ষ্যে আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টারের স্বেচ্ছাসেবকরা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতা লিফলেট বিপনী বিতান এলাকায় বিলি করেন।


এই ক্যাটাগরির আরো সংবাদ