শিরোনাম
পোরশায় বীরউত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিন বাড়বে যুদ্ধবিরতির মেয়াদ বিএনপির  প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ। আজ রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরাবাসীর জন্য ভালোবাসা মঞ্চের কুরবানী, অসহায় মানুষের মাঝে মাংস বিতরণ পোরশায় উৎসব মুখর পরিবেশে ঈদুল আজহা পালিত।  আজ পবিত্র ঈদুল আজহা পাটগ্রামে “জাগো বাংলা” স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস।

রিপোটারের নাম / ৪১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫

 

এইচটি বাংলা ডেস্ক : ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ (১৬ মে) । ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেন।

ফারাক্কা অভিমুখে ওই লং মার্চে তিনি আন্তর্জাতিক আইন অনুযায়ী পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা দাবি করেন।

 

পরে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হাই স্কুল মাঠে সমাবেশে বক্তব্য দেন ভাসানী।

 

সেই থেকে ১৬ মে ফারাক্কা দিবস পালিত হয়ে আসছে।

১৯৭৫ সালে ভারত সরকার চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৮ কিলোমিটার উজানে ফারাক্কা বাঁধ উদ্বোধন করে।

 

তখন চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যা না পেয়ে মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল। এর প্রতিবাদে মওলানা ভাসানী লং মার্চ করেন, যা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপকভাবে সাড়া ফেলে।

১৯৯৬ সালে ভারত-বাংলাদেশের ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তি অনুযায়ী, খরা মৌসুমে জানুয়ারি থেকে মে মাসের মধ্যে বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি দেওয়ার কথা। কিন্তু বাংলাদেশ সে পানি পায়নি।


এই ক্যাটাগরির আরো সংবাদ