শিরোনাম
তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, জিডি চন্দনাইশে খুনিয়া পাড়া ইয়াং সোসাইটির অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  পোরশায় মাদকবিরোধী অভিযানে ০১ জন পেশাদার খুচরা মাদক ব্যবসায়ী গ্রেফতার-২৫০ গ্রাম গাঁজা জব্দ।  ইন্দোরে শুরু হলো ১৮তম ভারতীয় সাংবাদিকতা উৎসব ২০২৬: মূল ভাবনা ‘জেন-জি’, সম্মানিত সংবাদমাধ্যমের কিংবদন্তিরা। পোরশায় আদিবাসী সমাবেশ ও ত্রি-বার্ষিক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।     নীলফামারীতে বিজিবির অভিযানে ১৮ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষে নিতপুর দারুস সুন্নাহ সিনিয়র ফাজিল মাদ্রাসায় এক মা সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত।  হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান , রোগীদের পাশে থাকার অঙ্গীকার লালমনিরহাট ও ডিমলায় বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার চুইঝাল ও কাঠ জব্দ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

আজ জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি

রিপোটারের নাম / ৪৪০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

 

এইচটি বাংলা স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে বিপিএল। আগামী ৩০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর। এর আগে জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হবে বিসিবির বর্তমান কমিটির ১৬তম মিটিং।

 

জানা গেছে, এই সভায় আলোচনার মূল বিষয়বস্তু বিপিএল। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফির দল, স্ট্যান্ডিং কমিটি, নতুন বছরের পরিকল্পনা আর এনসিএলের টি-টোয়েন্টি ফরম্যাটের নির্দিষ্ট ক্যালেন্ডার নিয়েও আলোচনায় হওয়ার কথা রয়েছে। জরুরি সভা বলেই ডাকযোগে নয়, সব পরিচালককে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে মুঠোফোনে বার্তা পাঠিয়ে।

 

এছাড়া নাজমুল হাসান পাপনের বোর্ডের যেসব পরিচালকরা বর্তমানেও আছেন তারা আগের কমিটিগুলোর দায়িত্ব পালন করছেন। আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন হতে পারে এবং রদবদলও আসতে পারে। স্ট্যান্ডিং কমিটি ছাড়াও ২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি নিয়ে হতে পারে পর্যালোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে হতে পারে চূড়ান্তও।

 

আলোচনা হতে পারে অধিনায়কত্ব ইস্যু নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ অধিনায়কত্ব করে নজর কেড়েছেন লিটন। বোর্ড চাইলে লম্বা সময়ের জন্য অধিনায়কত্বের দায়িত্বও সামলাতে প্রস্তুত তিনি। সাম্প্রতিক সময়ে নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়কত্ব থেকে অব্যাহতি নেয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার বিকল্প হিসেবে নতুন অধিনায়ক নির্বাচন নিয়েও সিদ্ধান্ত হতে পারে। সেক্ষেত্রে মেহেদি হাসান মিরাজ ও লিটন দাসের কাঁধেই উঠতে পারে গুরুদায়িত্ব। সবশেষ বিসিবির বোর্ড মিটিং হয় ৩০ অক্টোবর। সেবার পাপনদের পরিচালকপদ বাতিলসহ, সংবিধান সংশোধনসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এবার কি কি সিদ্ধান্ত আসে, তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।


এই ক্যাটাগরির আরো সংবাদ

;